Joban৩৩ তম জাতীয় কবিতা উৎসব আগামী ১ ও ২ ফেব্রুয়ারি

৩৩ তম জাতীয় কবিতা উৎসব আগামী ১ ও ২ ফেব্রুয়ারি

কবি ও কবিতা অনুসারীদের প্রাণের মেলা ৩৩তম জাতীয় কবিতা উৎসব ২০১৯ শুরু হবে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ। সংবাদ সম্মেলন থেকে সংগঠনটি ১লা ফেব্রুয়ারিকে সরকারিভাবে ‘জাতীয় কবিতা উৎসব’ ঘোষণার দাবি জানায়।

আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় কবিতা উৎসবের দফতরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় কবিতা উৎসব কবিতার বৃহত্তম এই ঐতিহ্যবাহী আয়োজন শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এক অনন্য উৎসব। যা ইতোমধ্যে সারা বিশ্বে বিশেষ মর্যাদা অর্জন করেছে। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার কবিতানুরাগী ও শ্রোতার অংশগ্রহণের মধ্য দিয়ে এই উৎসব যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার নজির পৃথিবীতে বিরল।

ইতোপূর্বে পহেলা ফেব্রুয়ারিকে ‘জাতীয় কবিতা উৎসব দিবস’ ঘোষণা করার জন্য সরকারকে জানিয়েছে জানিয়ে তারা বলেন, আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে ইতোপূর্বে বেশ কয়েকবার ১লা ফেব্রুয়ারিকে সরকারিভাবে ‘জাতীয় কবিতা উৎসব দিবস’ ঘোষণার দাবি জানিয়েছি। এ বিষযে পুর্নবার সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কবি আমিনুর রহমান, কবি কাজী রোজী, কবি কবি হারিসুল হক, কবি আসাদ চৌধুরী, কবি আনোয়ার সৈয়দ হকসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।